ধুমধাম করে রামনবমী উদ্‌যাপন করল হিন্দু মিলন সংঘ

১৭ এপ্রিল জয়নগর থানার অন্তর্গত পুনপুয়া হিন্দু মিলন মন্দিরে মর্যাদাপুরুষোত্তম ভগবান্ শ্রীরামচন্দ্রের জন্মজয়ন্তী রামনবমী উদ্‌যাপন করল হিন্দু মিলন সংঘ। উপস্থিত ছিলেন সভাপতি মাননীয় শ্রী রাজকুমার সরদার মহাশয়। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার মোট ১৫ স্থানে হিন্দু মিলন সংঘের উদ্যোগে রামনবমীতে পুরুষোত্তম শ্রীশ্রী রামচন্দ্রের পুজো করা হয়েছে। তার কিছু চিত্র তুলে ধরা হলো। কোথাও রক্তদান শিবির, কোথাও ধর্মসভা কোথাও আবার লাড্ডু বিতরণ হয়েছে। আগামীকাল ১৮ এপ্রিল ধর্মসভা রয়েছে। শনিবার দুই জায়গায় সংঘের পক্ষ হতে শোভাযাত্রা আছে।

আপনাদের জন্য রইল অনুষ্ঠানের ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *