কুলতলিতে বিবাহিতা নারীকে উত্যক্ত করার চেষ্টা, অজ্ঞাতপরিচয় মুসলিম যুবক আটক

২৩ মে, জয়নগর: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত দেবু গৌর মোড়ে এক সনাতনী হিন্দু বিবাহিতা নারীকে উত্যক্ত করার চেষ্টা তথা ফুঁসলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক অজ্ঞাতপরিচয় মুসলিম যুবক। স্থানীয় বাসিন্দা সহ হিন্দু মিলন সংঘের কার্যকর্তারা এই ঘটনা দেখতে পেয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে (সোশ্যাল মিডিয়ায়) সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রকাশ করেন। পুলিশ ভিডিও মুছে দেবার জন্য তাঁদের উপরে অন্যায়ভাবে চাপ সৃষ্টি করছে। বিবাহিতা নারীর ভগ্নিপতি বাপি নাইয়া ও সুব্রত মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। কুলতলির রবীন সরদারের অভিযোগ অনুসারে তাঁরা পুলিশকে ১৫০০০ টাকা দিয়ে বাপি নাইয়াকে ছাড়িয়ে আনেন। রবীন সরদারের অভিযোগপত্র সঙ্গে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *