১৪ জুন ২০২৬, জয়নগর : আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর ব্লকের মজিলপুর জে. এম. ট্রেনিং স্কুলের সম্মুখে পৌরসভার নিমন্ত্রণ কমপ্লেক্সে হিন্দু মিলন সংঘের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, হিন্দুত্বের আদর্শ ও প্রচার-প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জয়নগর বিধানসভার সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে জয়নগর বিধানসভা কমিটি গঠন, বিভিন্ন পঞ্চায়েতের অঞ্চলভিত্তিক কমিটি গঠন, জয়নগর-মজিলপুর পৌরসভা কমিটি এবং পৌরসভার অন্তর্গত ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।



সভায় উপস্থিত ছিলেন হিন্দু মিলন সংঘের সভাপতি রাজ কুমার সরদার মহাশয়সহ সমাজের বহু বিশিষ্ট, জ্ঞানী ও গুণী ব্যক্তিবর্গ। এছাড়াও দুই শতাধিক সদস্যের সক্রিয় উপস্থিতি সভাটিকে বিশেষভাবে সাফল্যমণ্ডিত করে তোলে।
হিন্দু সমাজের ঐক্য, সংগঠন ও সাংস্কৃতিক চেতনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ধর্মে শক্তি, সংগঠনে ঐক্য, ঐক্যেই জয়। ![]()
জয় শ্রীরাম
জয় মা কালী
হর হর মহাদেব
হিন্দু মিলন সংঘ জিন্দাবাদ
তপন ঘোষ জিন্দাবাদ